ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ১৯ নেতাকর্মীর পদত্যাগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ১৯ নেতাকর্মীর পদত্যাগ। ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ১৯ নেতাকর্মীর পদত্যাগ।
ad728
সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ১৯ নেতাকর্মীর পদত্যাগ। 

সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে থানার হরিনচরা বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। 

যাদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদের পুরস্কৃত করা হয়েছে; অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।”

এ কারণে নিজেদের বঞ্চিত মনে করে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ ১৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ পদত্যাগী নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!