আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন শারদীয় দুর্গাপূজার উৎসব যেন আনন্দে নির্বিঘ্নে করতে পারে, কোথাও যেন কোন প্রকার অপৃতিকর ঘটনা না ঘটে এব্যাপারে উপজেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিকদল, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘিওর থানা এস আই মোঃ সালামত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা হাবিব আহসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন খান, ঘিওর উপজেলা প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার আমীর মোঃ জহিরুল ইসলাম , বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলা যুবদলের সদস্য মির্জা সালেম, গণমাধ্যম কর্মী আল মামুন প্রমুখ।
বক্তারা ঘিওর উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ঘিওরকে একটি উন্নয়নশীল, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত সমৃদ্ধশীল ঘিওর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এবারের হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন উৎসবমুখর পরিবেশে সনাতনধর্মীয় সবচেয়ে বড় দূর্গাপুজার উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জুয়েল রানা