ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
চট্টগ্রামের আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: চট্টগ্রামের আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত।
ad728
চট্টগ্রামের আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত। 

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নাজিম উদ্দিনঃ 

চট্টগ্রামে বিএনপির ভাইস চেতারম্যান আব্দুল্লাহ আল নোমানএর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
১০ সেপ্টেম্বর, বিকেল ৩টায় সাবেক রাষ্ট্রদূত বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে দ্যা কিং অফ চিটাগং ক্লাবে উক্ত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাকসুর নির্বাচনকে ঘিরে আমার মাথায় আসেনা এত ভোট জামাত-শিবির পেল কোথা থেকে। তারা ডাকসু নির্বাচনে তলে তলে আওয়ামীলীগের সাথে হাত করে তাদের ভোট সবগুলা কাজ করেছে জামাত শিবির। তাদের লজ্জা থাকা দরকার, তাদের এত বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে এই কথিত ফ্যাসিস্ট হাসিনা সরকার। তারা প্রত্যেক মিটিং মিছিলে বলে আওয়ামী লীগকে কোনভাবে জায়গা দেওয়া যাবে না। কিন্তু কার্যক্রমে দেখা যাচ্ছে তারা আবার পুনর্বাসন করতে চাচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে। তার জ্বলন্ত প্রমাণ গতকালকের ডাকসু নির্বাচন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান শামীম, আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাবুর সুশীল বড়ুয়া, এরশাদ উল্লাহ, প্রফেসর ডক্টর সিদ্দিক আহমদ চৌধুরী, এডভোকেট বদরুল আনোয়ার, আবু সুফিয়ান, একরামুল করিম, আলহাজ্ব সালাউদ্দিন কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহারসহ অসংখ্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধামরাই রোয়াইল ভূমি অফিসের নায়েব বিল্লাল হোসেনের বিরুদ্ধে দুর

ধামরাই রোয়াইল ভূমি অফিসের নায়েব বিল্লাল হোসেনের বিরুদ্ধে দুর