ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষ, চার শিক্ষার্থী আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
ব্রাহ্মণপাড়ায় আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষ, চার শিক্ষার্থী আহত ছবির ক্যাপশন: ব্রাহ্মণপাড়ায় আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষ, চার শিক্ষার্থী আহত
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে দুলালপুর মাঠে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চবিদ্যালয় ও বেজুরা উচ্চবিদ্যালয়ের মধ্যে খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে মাঠে সমর্থকেরা প্রবেশ করে। এ সময় বহিরাগতরা হামলা চালায়।

হামলায় গোপালনগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাজিদ (১৩), দশম শ্রেণির ছাত্র ইসমাইল (১৭) ও আনিস (১৫) এবং বেজুরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বাছির (১৩) আহত হয়। আহতদের শিক্ষকরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বেজুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, “খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বহিরাগত কিছু লোক আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে আমাদের এক শিক্ষার্থী আহত হয়।”

অন্যদিকে গোপালনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম জানান, “খেলা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।”

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান আহত শিক্ষার্থীদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

👉 ঘটনাটি স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছ

নরসিংদীতে হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছ