ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে ভণ্ড পীরের কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
রাজবাড়ীতে ভণ্ড পীরের কবর থেকে লাশ তুলে  আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা। ছবির ক্যাপশন: রাজবাড়ীতে ভণ্ড পীরের কবরে হামলা
ad728
জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদক//

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় এক তথাকথিত ভণ্ড পীরের কবর ভেঙে লাশ তুলে রাস্তায় পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা।

স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি ১৯৮০ সাল থেকে নিজেকে ইমাম মাহদী দাবি করে আসছিলেন। মৃত্যুর পর তার কবর পবিত্র মক্কা শরীফের আদলে নির্মাণ করা হয় এবং তার বাবা-মায়ের কবর পবিত্র মদিনার আদলে সাজানো হয়। এছাড়া তার ছেলে নিজেকে ঈসা নবী বলে দাবি করে আসছিল।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় মুসল্লিরা "ঈমান-আকীদা রক্ষা কমিটি" গঠন করে সংবাদ সম্মেলন করে প্রশাসন ও পরিবারকে ভণ্ড পীরের কবর এবং আস্তানা অপসারণের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেয়।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন বা পরিবার কোনো ব্যবস্থা গ্রহণ না করায়, ক্ষুব্ধ তৌহিদী জনতা শুক্রবার রাতে কবর ভেঙে লাশ রাস্তায় এনে আগুনে পুড়িয়ে দেয়।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

তবে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিকদের দাবি মানায় খুলেছে উত্তরা ইপিজেড।

শ্রমিকদের দাবি মানায় খুলেছে উত্তরা ইপিজেড।