বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী “মাদার অব ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মালদ্বীপে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকা বেগম জিয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালদ্বীপ শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় মালদ্বীপের রাজধানী মালেতে তন্দুরি ফেলমস্ রেস্তোরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম। পরিচালনা করেন প্রস্তাবিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা হাজী আল আমিন, মোঃ মাহবুব আলম, মোঃ মনির হোসেন ও মোঃ কাইউম শিকদার।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবনেতা এম. আর. ইউসুফ মাহমুদ, মোঃ জামাল উদ্দিন, আব্দুল জলিল হোসেন, মোঃ বাদশা মিয়া, মোঃ আশিকুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আল আমিন।
দোয়া শেষে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ শাহজাহান বাশার