ঢাকা | বঙ্গাব্দ

জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন: জিএম কাদের ও তার স্ত্রী শরীফা
ad728
নিউজ ডেস্কঃ 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মনোনয়ন বাণিজ্য ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

গত সোমবার ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

জিএম কাদের ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
প্রতিবন্ধী স্কুলে মানব কল্যাণ পরিষদের সিলিং ফ্যান বিতরণ।

প্রতিবন্ধী স্কুলে মানব কল্যাণ পরিষদের সিলিং ফ্যান বিতরণ।