ঢাকা | বঙ্গাব্দ

অনেক উপদেষ্টাই সেফ এক্সিটের বিষয়ে ভেবে রেখেছেন: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
অনেক উপদেষ্টাই সেফ এক্সিটের বিষয়ে ভেবে রেখেছেন: নাহিদ ইসলাম ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728
ডেক্স নিউজ,, 

রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়েও। এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিলো গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল।

৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। বেশ কয়েকবার সংযোজন-বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় ২৩ জনে।

সরকার গঠনের ১ বছরেরও বেশি সময় পর, উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ- কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার স্বীকার হয়েছেন তারা। অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন- এমন অভিযোগও করেন তিনি। আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ, ৮ জেল

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ, ৮ জেল