ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনে দেশজুড়ে ৯ দিনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
নির্বাচনে দেশজুড়ে ৯ দিনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবির ক্যাপশন: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ad728

সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেশে সরকার পতন কোনো তিনজন মানুষের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পরিবর্তন ঘটেছে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফসল।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা হবে। এজন্যও দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় থাকবে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই অনুষ্ঠিত হবে। তফশিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেইস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে রাত যাপন করেন। আগামীকাল রোববার সকালে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।


 (অনলাইন) 


নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ