ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত বছর দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে চার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বৃদ্ধি করে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এ পূজায় শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, অন্যান্য ধর্মের লোকজনও অংশ নিতে ও দেখতে আসেন। তাই সবাই মিলে এর পবিত্রতা রক্ষা করতে হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তৃণমূলের নজরে রয়েছেন

উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তৃণমূলের নজরে রয়েছেন