অভিভাবক শূন্য এলজিইডি।
-
নিউজ প্রকাশের তারিখ :
Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: অভিভাবক শূন্য এলজিইডি।
বিশেষ প্রতিনিধি:
অভিভাবক শূন্য এলজিইডি। মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। দর কষাকষিতে ব্যস্ত উপদেষ্টা।
গত এক বছরে দ্বিতীযবার প্রধান প্রকৌশলী শূন্য থাকলএলজিইডি। দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা এলজিইডি। গ্রাম,শহর ও পানি সেক্টরের প্রভুত উন্নয়ন কাজ পরিচালনা করে এলজিইডি। বেশি দিনের কথা নয় ২৫/৩০ বছর পূর্বে অর্থাৎ নব্বইয়ের দশকে যে গ্রামের মানুষ চিন্তাই করতে পারত না যে তাদের বাড়ির পাশের সেই মেঠোপথটি পাকা সড়কের রূপ নেবে এবং সেখানে দাপিয়ে বেড়াবে যান্ত্রিক গাড়ি। সেই অবাস্তব কল্পনা এখন বাস্তব। গ্রাম,গঞ্জ, অজপাড়া গাঁ এখন নেই পাকা রাস্তা আর ছোট বড়ো খালে শোভা পাচ্ছে দৃষ্টি নন্দন কালভার্ট ও ব্রীজ। যে নদী মানুষের কর্ম ঘন্টা কেড়ে নিত পারাপারের জটিলতায়। ২/৩ ঘন্টা সময় লাগত পার হতে। আজ সেখানে শোভা পাচ্ছে সুন্দর ব্রীজ। যোগাযোগের ব্যাবস্থাকে করেছে সুগম। এতো সব সম্ভব হয়েছে এলজিইডির বদৌলতে।
সেই এলজিইডি এখন গতিহারা,মাঝি হারা। চলতি বছর দ্বিতীয় বারের মতো প্রধান প্রকৌশলী ছাড়া।সেই আশির দশকে এলজিইডি প্রতিষ্ঠালগ্ন থেকে এই ধরনের সিসোয়েশন তৈরি হয়নি। মোঃ আলী আক্তার হোসেন অবসরে যাওয়ার পর মন্ত্রণালয়ের নির্লিপ্ততা ও সিদ্ধান্ত হীনতায় ৩/৪ দিন প্রধান প্রকৌশলী শূন্য ছিল এলজিইডি। আবারও সেই অবস্থা তৈরি হল। প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন অবসরে গেছেন গত ২৬ অক্টোবর। আজ ২৭ অক্টোবর শেষ এখনও নড়চড় নেই এলজিআরডি মন্ত্রনালয়ের।
মন্ত্রণালয় সূত্রে জানা যায় সদ্য সাবেক একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তার লোবিংএর পিডি মোঃ তোফায়েল আহমেদ সহ কয়েকজন প্রকল্প পরিচালক,ঢাকার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া সহ কয়েকজন প্রভাবশালী নির্বাহী প্রকৌশলীর অর্থায়নে ঘুষ দিয়ে সিরিয়াল ব্রেক করে সিনিয়রিটির সিরিয়ালের চতুর্থ ব্যক্তিকে প্রধান প্রকৌশলী বানাতে মরিয়া। অথচ এলজিইডির সিনিয়রিটির তালিকার শীর্ষে রয়েছেন জাবেদ করিম। তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলে ওই গ্রুপ এলজিইডিকে নিজেদের আখের গোছানোর হাতিয়ায় হিসেবে ব্যবহার করতে পারেন না। সূত্র আরো জানায় সামনে জাতীয় নির্বাচন এবং ওই নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডি মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। নির্বাচনের জন্য তার এক কাড়ি টাকার প্রয়োজন আর সেই টাকার যোগান দাতা বানাতে চাচ্ছেন এলজিইডি কে। সেই অর্থে এলজিইডির প্রধান প্রকৌশলী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্প্রতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রমোশন পাওয়া মোঃ বেলাল হোসেন আরো দৌড়াচ্ছেন সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। নিশ্চুপ বসে আছেন জৈষ্ঠতার তালিকার প্রথম ব্যক্তি জাবেদ করিম। এই প্রতিবেদকের সাথে কথা হয় এলজিইডির বিভিন্ন শ্রেণীর কয়েক জনের সাথে,তাদের ইচ্ছা জৈষ্ঠতার তালিকার প্রথম ব্যক্তিকে প্রধান প্রকৌশলী নির্বাচন করা হোক। ট্র্যাকে ফিরে আসুক এলজিইডি।
নিউজটি পোস্ট করেছেন :
মিম
কমেন্ট বক্স