ঢাকা | বঙ্গাব্দ

শৈলকুপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃ'ত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
শৈলকুপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃ'ত্যু ছবির ক্যাপশন: শৈলকুপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃ'ত্যু
ad728
ঝিনাইদা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মিরাজ হোসেন শৈলকুপায় কাজ শেষে মোটরসাইকেলে করে ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে  শৈলকুপা ফায়র  সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার দুই ঘন্টা পার হলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ। বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন। 

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
বিএনপির  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচবিবিতে র‌্যালি

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচবিবিতে র‌্যালি