লক্ষ্মীপুরে স্বর্ণ চুরি করতে গিয়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিহত তানহার মামাতো ভাই।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, টাকার অভাবে মামার বাসা থেকে স্বর্ণ চুরি করতে গিয়ে সে তার মামি ও মামাতো বোনকে ছুরিকাঘাতে হত্যা করে। পারভেজের কাছ থেকে ৬ ভরি ৪ আনা এবং লক্ষ্মীপুরে দুটি দোকানে বিক্রি করা আরো এক ভরি স্বর্ণও উদ্ধার পুলিশ সুপার জানান।
গ্রেপ্তার পারভেজ রামগঞ্জ পৌরসভার সোনাপুর মহাদের বাড়ির আব্দুল করিমের ছেলে। প্রেস ব্রিফিংয়ে পারভেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতক পারভেজ দুই মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসে। এনজিও থেকে নেওয়া ঋণের চাপ ও তার ব্যাংক হিসেবে থাকা টাকা তুলতে পারছিল না।
জুয়েল রানা