মাহমুদুল হাসান আনছারী চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন কে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিলন (২৬), হান্নান মিয়া (৩২), সাদাকাত হোসেন (৩৫), নুরুল হুদা (৩৫), রুবেল মিয়া (২৭)।
পুলিশ জানায়, চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের প্রবনতা দেখা দেয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালায় পুলিশ।
তারা আরও জানান, গেল রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেলের উদ্ধার করে পুলিশ। এসময় পাঁচ জন কে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামীদের বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুয়েল রানা