ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটে দু'র্বৃত্তের হা'মলায় সাংবাদিক নি'হত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
বাগেরহাটে দু'র্বৃত্তের হা'মলায় সাংবাদিক নি'হত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার, বাগেরহাট হিসেবে কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হ'ত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। 

তবে কারা মেরেছে, কি কারণে মারা গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পল্লবীর মিল্লাত ক্যাম্প মানেই মাদকের ওপেন আস্তানা।

পল্লবীর মিল্লাত ক্যাম্প মানেই মাদকের ওপেন আস্তানা।