ঢাকা | বঙ্গাব্দ

পদ্মার চরে কাঁকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
পদ্মার চরে কাঁকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট। ছবির ক্যাপশন: কাঁকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
ad728
রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চলে দাপট দেখানো ‘কাঁকন বাহিনী’র ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ নভেম্বর) ভোরে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, কাঁকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন।তিনি আরও বলেন, অভিযান চলাকালে কাঁকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

ডিআইজি শাহজাহান বলেন, আজ বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী দৌলতপুরের মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

এ ঘটনার পর বাহিনী প্রধান হাসিনুজ্জামান কাঁকনসহ বাহিনীর সদস্যদের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা করা হয়। এ ছাড়া রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া জেলায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

  (অনলাইন) 

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুব শিগগিরই গাজায় যুদ্ধ বন্ধের চুক্তিঃ ট্রাম্প।

খুব শিগগিরই গাজায় যুদ্ধ বন্ধের চুক্তিঃ ট্রাম্প।