ঢাকা | বঙ্গাব্দ

রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে অ'প'হ'র'ণ ও ধ''র্ষ'ণ চেষ্টার অভিযোগে আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে অ'প'হ'র'ণ ও ধ''র্ষ'ণ চেষ্টার অভিযোগে আটক ১ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
মোঃ ইয়াসিন খান, ঝালকাঠিঃ

ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অ'প'হ'র'ণ করে ধ''র্ষ'ণের চেষ্টার অভিযোগে একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সুলতান আকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। 

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের উত্তর দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। 

এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন (৪০) কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাশ্ববর্তী জাহাঙ্গীর খাঁন’র সুপারি ও নারিকেল বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধ''র্ষ"ণের চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন। 

এসময় অভিযুক্ত সুলতান আকন পালিয়ে যায়। পরে বুধবার রাতে রাজাপুর থানা পুলিশ সুলতান আকনকে গ্রেফতার করে।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : মির্জা ফখরুল

গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : মির্জা ফখরুল