ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ১,৪০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
নারায়ণগঞ্জে ১,৪০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত ৩জন।
ad728
মোঃ শাহজাহান বাশার , সিনিয়র স্টাফ রিপোর্টারঃ 

নারায়ণগঞ্জ জেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ১,৪০০ (চৌদ্দশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

ডিবির সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির পুলিশ পরিদর্শক (ইনচার্জ, সোনারগাঁও জোন) জনাব এনায়েত হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর (নিঃ) শরীফুল হাসান এবং এসআই সজীব সাহা অভিজিৎ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।

অভিযানটি পরিচালিত হয় ০৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনাচড়া সানারপাড় এলাকায় (বিশ্ব রোড), ১৩/ই মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোর নামক স্থানের সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত তিনজন হলেন—আব্দুর রহিম (৩০), পিতা: মুত হারুন মোল্লা, মাতা: ফুলজান বেগম; স্থায়ী ঠিকানা: গ্রাম মাঝারদিয়া, উপজেলা/থানা: সালথা, জেলা: ফরিদপুর।
আবুল হাসান দরানী (৩৩), পিতা: মৃত আওলা আলী দরানী, মাতা: নিয়ায়; স্থায়ী ঠিকানা: গ্রাম লোহাইর, থানা: মুকসেদপুর, জেলা: গোপালগঞ্জ।মোঃ নুর নবী (৪৫), পিতা: মোঃ আবুল হোসেন; স্থায়ী ঠিকানা: গ্রাম আতকারা, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।

ডিবি পুলিশের সদস্যরা জানান, এদের কাছ থেকে মোট ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় ডিবি সূত্র।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনোভাবেই ‘জিরো টলারেন্স নীতি’ থেকে পিছু হটবে না আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
দুবাইয়ে লটারিতে ৪০ লাখ টাকার স্বর্ণের বার জিতলেন বাংলাদেশি

দুবাইয়ে লটারিতে ৪০ লাখ টাকার স্বর্ণের বার জিতলেন বাংলাদেশি