ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম দঃ জেলা এনসিপি'র কমিটিতে হত্যা ও চেক প্রতারনা মামলার আসামী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
চট্টগ্রাম দঃ জেলা এনসিপি'র কমিটিতে হত্যা ও চেক প্রতারনা মামলার আসামী ছবির ক্যাপশন: চট্টগ্রাম দঃ জেলা এনসিপি'র কমিটিতে হত্যা ও চেক প্রতারনা মামলার আসামী
ad728
চট্টগ্রাম প্রতিনিধ :

চট্টগ্রামে হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি সৈয়দ মোহাম্মদ ইমরানকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর পদে স্থান দেওয়া হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদী। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

গত ৩১ অক্টোবর বিকেলে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে ৩৭ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে ইমরান হোসেন যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পান।

জানা যায়, ইমরান কর্ণফুলী থানার আলোচিত জাফর হত্যা মামলার প্রধান আসামি এবং একাধিক চেক প্রতারণা মামলারও অভিযুক্ত। গত ১৩ অক্টোবর রাতে খুলশী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

নিহত জাফরের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ আগস্ট কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া ফকির মসজিদের সামনে জাফর আহমদকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম প্রধান আসামি করে ইমরানসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। আরও ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা জজ আদালতে ইমরানের বিরুদ্ধে একাধিক চেক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

নিহত জাফরের ছেলে মোহাম্মদ আবছার বলেন, “আমার বাবার হত্যার চার্জশিটভুক্ত প্রধান আসামি এনসিপির জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে এসেছেন। এতে আমরা আতঙ্কিত। এমন পরিস্থিতিতে মামলার বিচার ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছি।”

অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, “আমি সম্পূর্ণ মিথ্যা মামলার শিকার। আওয়ামী লীগের সময় আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়। ওই ঘটনায় আমি এলাকায়ও ছিলাম না। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণেই আমাকে ও আমার পরিবারকে হয়রানি করা হয়েছে।”

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “ইমরানকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, তবে কমিটি ঘোষণার আগে এ বিষয়ে আমরা কিছু জানতাম না। মামলাটি আওয়ামী লীগের সময়ের। প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে, তিনি হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করবো।”

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কা

কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কা