ঢাকা | বঙ্গাব্দ

অভিনব কৌশলে হানিট্র্যাপের অভিযোগ বহিষ্কৃত জিসাস নেত্রী হবিগঞ্জের শাবানার বিরুদ্ধে।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
অভিনব কৌশলে হানিট্র্যাপের অভিযোগ বহিষ্কৃত জিসাস নেত্রী হবিগঞ্জের শাবানার বিরুদ্ধে। ছবির ক্যাপশন: শাবানা চৌধুরী। [ফাইল ফটো]
ad728
 (১ম পর্ব)
নিজস্ব সংবাদদাতাঃ

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে টার্গেট করে ব্ল্যাক মেইলিং এর মাধ্যমে ব্যাক্তিগত ফায়দা হাসিলের অভিযোগ উঠেছে ছলনাময়ী এক নারীর বিরুদ্ধে। 

জানা গেছে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত মুতিউর রহমান মাষ্টারের মেয়ে চাঁদ সুলতানা চৌধুরী ওরফে শাবানা কখনো সাংবাদিক, কখনো পরিবেশ কর্মী, কখনো মানবাধিকার কর্মী আবার কখনও জিসাস নেত্রী পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে এনজিওর অফিসার, পুলিশ অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর অফিসার, বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সখ্যতা গড়ে তোলে। সাংবাদিক পরিচয়ে নাম্বার সংগ্রহ করে ফোনালাপের মাধ্যমে সম্পর্ক গড়ে। ঘনিষ্ঠ তার পর একসময় নিজ স্বার্থ হাসিলের জন্য বাবার বাড়ি হরিণখোলা নিয়ে যায় এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে ভিডিও ধারণ করে রাখে। 
এলাকা ঘুরে জানা যায়, চাঁদ সুলতানা চৌধুরী শাবানার ভাই-বোনেরা কেউ বাড়িতে না থাকায় খালি বাড়িতে থাকা একমাত্র বৃদ্ধা মায়ের সহযোগিতায় সে এহেন ঘৃণ্য কাজে লিপ্ত হয়।
অনুসন্ধানে বেড়িয়ে আসে ভয়ংকর এক চাঞ্চল্যকর তথ্য। দুই ছেলের জননী শাবানা চৌধুরীর বিয়ে হয় একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জনৈক স্কুল শিক্ষক মৃত নুর বখত মহালদারের ছেলে লাইব্রেরি ব্যবসায়ী আলমের সঙ্গে৷ 

ইসলামি মনা আলমের নামাজ কালাম ও তাবলীগে যাওয়া তার পছন্দ নয়। কারণ আলম পর্দা করে চলাফেরা করার জন্য শাবানাকে শাসন করত। আর মুলত এ কারণেই শাবানা চৌধুরী স্বাধীনভাবে চলাফেরা করার জন্য স্বামী সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসে। 
এর পর থেকে নারী উদ্যোক্তা হিসাবে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়জিত করে এবং ছেলেদের ভরণ-পোষণের জন্য বিভিন্ন ভাবে অবৈধ আয়ের পথ খুজতে থাকে।
একপর্যায়ে ব্ল্যাক মেইলিংকে সহজ মাধ্যম হিসাবে বেছে নেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি প্রতিবেদককে বলেন, রাতের বেলা সিএনজি নিয়ে মাটির গাড়ি আটকিয়ে পেইজবুকে লাইভ করে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করা মুলত তার প্রধান পেশা। আর এ কাজে তাকে ভুমি অসিসের কিছু কর্মচারী সহযোগিতা করে থাকে। 
আবার কখনো অসহায় নারীদের বিভিন্ন আইনী সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসারকে দেওয়ার নাম করে টাকা নিয়ে  প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কলরেকর্ড প্রতিবেদকের কাছে রক্ষিত আছে। 

কথিত এ নারী উদ্যোক্তা, সমাজকর্মী, সাংবাদিক ও জিসাস নেত্রীর ব্ল্যাক মেইলিং এর অসংখ্য ডকুমেন্টস প্রতিবেদকের কাছে জমা আছে৷ 

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন অফিসের কর্মকর্তাদেরও জিম্মি করে আসছে কথিত নারী উদ্যোক্তা শাবানা চৌধুরী। 
গত কিছুদিন ধরে শাবানা চৌধুরীর কিছু বিভ্রান্তিকর পেইজবুক লাইভ এবং নেটিজেনদের আলোচনায় বেরিয়ে আসে থলের বিড়াল। 

উপজেলার বিআরডিবি অফিসার কর্তৃক দায়েরকৃত সার্টিফিকেট মামলা পর্যালোচনা করে দেখা যায়, ভুয়া সদস্য দেখিয়ে সমিতির নিবন্ধন ও  ঋণ গ্রহণের ফলে সরকারি টাকা আদায়ে জন্য তিনি সার্টিফিকেট মামলা দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে শাবানা চৌধুরী বিআরডিবি অফিসারকে নিয়েও বিভ্রান্তিকর পেইজবুক  লাইভ করে। 
তাছাড়া এলাকার একজন  স্বনামধন্য সাংবাদিকের  বিরুদ্ধে ও এই হানিট্র‍্যাপ নেত্রী বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রমান পাওয়া গেছে ৷ 
                                                                                                                                                                                                            (চলবে)


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
শৈলকুপায় উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শৈলকুপায় উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত