ঢাকা | বঙ্গাব্দ

পর্তুগালের সিটি নির্বাচনে প্রার্থী দুই বাংলাদেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
পর্তুগালের সিটি নির্বাচনে প্রার্থী দুই বাংলাদেশি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো দুই বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দরনগরী পোর্তো থেকে শাহ আলম কাজল এবং রাজধানী লিসবন থেকে মাসুদ মজুমদার এবার ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশের স্থানীয় নেতৃত্বে লড়ছেন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

শাহ আলম কাজল পর্তুগালের অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে পোর্তো শহরের বনফি জুনতা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর আগে একই আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এবং নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন। এবারও তিনি একই দলের প্রার্থী হিসেবে পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন। 

অন্যদিকে, মাসুদ মজুমদার প্রথমবারের মতো রাজধানী লিসবনের সাও ভিনসেন্ট জুনতা ফ্রেগজিয়া এলাকায় স্বতন্ত্র প্যানেলে অংশ নিচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পর্তুগিজ নাগরিক বর্তমানে পরিবারসহ লিসবনে বসবাস করছেন। 
প্রবাসী বাংলাদেশি রাসেল মিয়া বলেন, আমি পর্তুগালে আট বছর ধরে আছি, এখনো ভোটাধিকার পাইনি। তবে আমাদের প্রবাসীরা স্থানীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন—এটা একজন বাংলাদেশি হিসেবে গর্বের। 
 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে টেকনাফ মডেল থানার ওসির

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে টেকনাফ মডেল থানার ওসির