ঢাকা | বঙ্গাব্দ

নেপাল থেকে ফুটবল দলকে নিরাপদে ফেরানোর চেষ্টা করছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
নেপাল থেকে ফুটবল দলকে নিরাপদে ফেরানোর চেষ্টা করছে সরকার ছবির ক্যাপশন: নেপাল
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 

নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে।  

স্থানীয় সময় বিকেল ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে।

ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন।

দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
নীলফামারীতে ডিক্রীকৃত জমি জোরপূর্বক দখলে মারপিট কোর্টে মামলা

নীলফামারীতে ডিক্রীকৃত জমি জোরপূর্বক দখলে মারপিট কোর্টে মামলা