ঢাকা | বঙ্গাব্দ

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় সম্মত ইসরায়েল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় সম্মত ইসরায়েল ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দুইজনের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু। 

তিনি বলেন, ‘গাজা যুদ্ধ বন্ধে আপনার (ট্রাম্প) পরিকল্পনাকে আমি সমর্থন করি।’
নেতানিয়াহু বলেন, ‘যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে। সহজ অথবা কঠিন যেকোনো পথেই এটি করা হবে। প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেবো, কিন্তু এটাই করবো।
ট্রাম্প জানান, ইসরায়েলসহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে। তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটি এ প্রস্তাব না মানলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া সুড়ঙ্গসহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের সাহসী যোদ্ধা মেহেদী হাসান

জুলাইয়ের সাহসী যোদ্ধা মেহেদী হাসান