মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫ব, বুধবার
সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন।
সভায় জেলার বিভিন্ন থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক বিভাগসহ পুলিশ লাইন্স থেকে আগত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন, মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রুজুকৃত মামলাসমূহের ‘কেস টু কেস’ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি মামলার তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পুলিশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে পুলিশ সুপার বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।