ঢাকা | বঙ্গাব্দ

সলঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
সলঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন: সলঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ad728


মোঃসুজন আহমেদ 
সিরাজগঞ্জ 



সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রৌহাদহ মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম। পরিচালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম আহবায়ক আইনুল হক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মো. রফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. লেবু তালুকদার, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য হিজ বিল্লাহ, যুবনেতা আব্দুল মালেক, রেজাউল, রবিউলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়াও স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. আব্দুল ওয়াদুদ।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : সুজন আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির

আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির