ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে তিন দিনব্যাপি তৃতীয় বার্ষিক ডে-নাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
পাঁচবিবিতে তিন দিনব্যাপি তৃতীয় বার্ষিক ডে-নাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে তিন দিনব্যাপি তৃতীয় বার্ষিক ডে-নাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি মুক্ত রোর্ভার স্কাউট গ্রুপ ও বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের যৌথ আয়োজনে  পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে তিন দিনব্যাপি তৃতীয় বার্ষিক ডে-নাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পের চিপ নাসরিন আক্তার জুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ স্কাউট এর আঞ্চলিক উপ-কমিশনার শাহাদুল ইসলাম সাজু, বাংলাদেশ স্কাউট পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন আহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পাঁচবিবি প্রেসকøাবের সভাপতি আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও স্কাউট ক্যাম্প সচিব মেজবাসহ অনেকে। 
শেষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন এবং স্কাউটিং এ অবদান রাখায় শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মুসারাত সুলতানা মুক্তা।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
কালিয়ায় স্কুল ছাত্র হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

কালিয়ায় স্কুল ছাত্র হত্যার বিচারের দাবীতে মানববন্ধন