ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ছবির ক্যাপশন: তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

তিতাস গ্যাস গাজীপুর অফিসের আঞ্চলিক প্ল্যানিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ১১টায় ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী আনিসুর রহমান স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন থাকার পর তিনি না ফেরার দেশে চলে যান। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত আনিসুর রহমান রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ, সদা হাস্যোজ্জ্বল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার অকাল মৃত্যুতে তিতাস গ্যাস পরিবার গভীর শোক ও হতবাক হয়ে পড়েছে।

গাজীপুর তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং তিতাস গ্যাসের অর্থ ডিভিশনের সাবেক মহাব্যবস্থাপক অর্পনা ইসলাম এক পৃথক শোকবার্তায় জানান, প্রকৌশলী আনিসুর রহমানের মৃত্যুতে প্রতিষ্ঠানটি এক নিবেদিতপ্রাণ ও দক্ষ কর্মকর্তাকে হারাল। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার দুপুরে মরহুমের মরদেহ নিজ এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক  মেহদি হাসান মানিকের বিরুদ্ধে মামলা সুষ্ঠু  তদন্তের

সাংবাদিক মেহদি হাসান মানিকের বিরুদ্ধে মামলা সুষ্ঠু তদন্তের