ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে লোকাল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
কুড়িগ্রামে লোকাল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ইং ০৯:০০ পিএম.

কুড়িগ্রাম জেলায় রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সরেজমিনে ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসার পথিমধ্যে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের ছিন্নভিন্ন লাশ পথচারীরা দেখতে পায়। পথচারীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করেন।

ট্রেনে কাটা পড়া কিশোরটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মোনায়েম খাঁর ছেলে মোঃ মাসুদ মিয়া(১৭) বলে জানা যায়। কিন্তু মাসুদ মিয়া কি কারণে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। 

তবে রাজারহাট থানা পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন টিকটক করতে গিয়ে ট্রেনের নীচে পড়তে পারেন। আবার অনেকে মনে করেন, সে ট্রেনের যাত্রী ছিল। দরজায় থাকার কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়তে পারে। তার মৃত্যুর কারণ কেউই সঠিকভাবে বলতে পারেননি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি জিআরপি পুলিশের কাজ তাই আমরা কাউনিয়া জিআরপি পুলিশকে খবর দিয়েছি। এ রিপোট রাত সাড়ে ৮টায় লেখা পর্যন্ত  লাশ লাইনের উপর পড়েছিল।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন গ্রেপ্

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন গ্রেপ্