ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ছবির ক্যাপশন: ডেঙ্গু
ad728

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 


গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২ জনে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচবিবিতে ছাত্রলীগ-যুবলীগের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযো

পাঁচবিবিতে ছাত্রলীগ-যুবলীগের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযো