ডেক্স নিউজ,
ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়েছে, চলছে লন্ডনে চিকিৎসা
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ। বর্তমানে লন্ডনে তার চিকিৎসা চলছে।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
তিনি কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।’
জুয়েল রানা