ঢাকা | বঙ্গাব্দ

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। 
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন বেলা ১১টার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

এর আগে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দিয়েছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সৈয়দপুরে স্বেচ্ছসেবকলীগ নেতার কাছে রেলওয়ের জায়গা বিক্রি করলে

সৈয়দপুরে স্বেচ্ছসেবকলীগ নেতার কাছে রেলওয়ের জায়গা বিক্রি করলে