প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
মোঃ জাকির হোসেন, নীলফামারীঃ
গত ৯/৩/২০২৫ ইং দৈনিক এসময় পত্রিকায় "সৈয়দপুরে রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণের হিড়িক" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
ওই সংবাদের একটি লাইনে উল্লেখ করা হয়েছে যে, 'অভিযোগ রয়েছে পার্বতীপুর কানুনগো অফিসের কর্মচারী ফারুক ও সৈয়দপুর রেলওয়ে কারখানার সিডিউল অফিসের সহকারী আলীর মাধ্যমে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বখরা কালেকশন করছেন কানুনগো শরিফুল ইসলাম।
এখানে আমার নাম উল্লেখ করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। কারণ আমি কখনোই এমন কাজে জড়িত ছিলামনা এবং নই।
তাই এবিষয়ে বিব্রতকর পরিস্থিতি এড়াতে আমার বক্তব্য তথা এই প্রতিবাদ প্রকাশ করছি।
মোহাম্মদ আলী
অফিস সহকারী
সিডিউল অফিস
সৈয়দপুর রেলওয়ে কারখানা।
মোঃ মনিরুজ্জামান