ঢাকা | বঙ্গাব্দ

নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি। ছবির ক্যাপশন: নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি।
ad728
নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি। 

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং নিয়ম বহির্ভূতভাবে আব্দুর রবকে সভাপতি করে রেগুলার কমিটি গঠনের অভিযোগ উঠেছে। 

এ নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুরজ্জামান ও অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, নিয়ম মেনে প্রস্তাবিত নাম পাঠানো হলেও অধ্যক্ষ গোপনে আব্দুর রবকে সভাপতি ঘোষণা করেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

অভিযুক্ত অধ্যক্ষ আসাদুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে বর্তমান সভাপতি আব্দুর রব নিজেকে বৈধ সভাপতি দাবি করেন।

প্রতিবাদ শেষে সমাবেশে উপস্থিতরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইক

রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইক