ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডে আবারও সেরা বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ, টানা ১৪ বছরের সাফল্য!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
কুমিল্লা বোর্ডে আবারও সেরা বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ, টানা ১৪ বছরের সাফল্য! ছবির ক্যাপশন: কুমিল্লা বোর্ডে আবারও সেরা বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ, টানা ১৪ বছরের সাফল্য!
ad728

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
টানা ১৪ বারের মতো কুমিল্লা বোর্ডে সেরার তকমা অর্জন করেছে বুড়িচং উপজেলার নিভৃত পল্লীর সোনার বাংলা কলেজ। জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে গোবিন্দপুর গ্রামে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়ে আবারও নজর কেড়েছে।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টানা ১৪ বছর শতভাগ সাফল্য অর্জন করে কুমিল্লা শিক্ষা বোর্ডে এক অনন্য নজির স্থাপন করেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের মোট ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—বিজ্ঞান বিভাগে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক বিভাগে ১২৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, এর মধ্যে ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগেও ১১১ জনের সবাই পাস করেছে, যার মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।

২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি ধারাবাহিকভাবে মানসম্পন্ন শিক্ষা ও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৪ বছর শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

১৪ বছরের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী—
২০১২ সালে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন, ২০১৩ সালে ৩০২ জনে ৬৭ জন, ২০১৪ সালে ৩৩৭ জনে ১৩৩ জন, ২০১৫ সালে ৩৬০ জনে ১২৭ জন, ২০১৬ সালে ৩১৯ জনে ৯৩ জন, ২০১৭ সালে ৩০৫ জনে ৫০ জন, ২০১৮ সালে ৪৩৯ জনে ৮৪ জন, ২০১৯ সালে ৩৬৩ জনে ১০৪ জন, ২০২০ সালে ৩৬৭ জনে ১৬১ জন, ২০২১ সালে ৪১৭ জনে ২৪৪ জন, ২০২২ সালে ৪২১ জনে ৩৯৬ জন, ২০২৩ সালে ৩৭৪ জনে ২৪৭ জন, ২০২৪ সালে ৩৬৮ জনে ২৪৫ জন এবং ২০২৫ সালে ৩৭১ জনে ১৪৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

শুধু একাডেমিক ফলাফলেই নয়, সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক অলিম্পিয়াডেও নিয়মিত সাফল্য অর্জন করে আসছে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন,“শৃঙ্খলার অনুশীলন, উপস্থিতি নিশ্চিতকরণ, পূর্ণ প্রস্তুতিতে পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, শিক্ষার্থীদের মানসিক-শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের নিবিড় সংযোগের মাধ্যমেই আমরা এ ধারাবাহিক সাফল্য অর্জন করেছি। সুযোগ্য গভর্নিং বডির দিকনির্দেশনা, নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের পরিশ্রম ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এ সাফল্যের মূল চাবিকাঠি।”

তিনি আরও বলেন,“ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও মানবিক গুণে গড়ে তোলা সুনাগরিক তৈরি করাই সোনার বাংলা কলেজের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন।

চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন।