ঢাকা | বঙ্গাব্দ

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। ছবির ক্যাপশন: ইলিশ ধরার দৃশ্য।
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানাঃ

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে এবং দেশের নদ-নদী ও সাগরে ইলিশের প্রজনন ঘটে সবচেয়ে বেশি। তাই এই সময়টিকে বলা হয় ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুম’।

নিষেধাজ্ঞার আওতায় যেসব কাজ বন্ধ থাকবে: ১/ইলিশ মাছ ধরা” বাজারজাতকরণ ও পরিবহন, “মজুদ ও সংরক্ষণ” ক্রয়-বিক্রয়।

এ নিষেধাজ্ঞা সমুদ্র, উপকূল ও অভ্যন্তরীণ নদ-নদী সবখানে প্রযোজ্য হবে।

মা ইলিশ রক্ষা করে পরবর্তী প্রজন্মের মাছ উৎপাদন বৃদ্ধি করা। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, এই সময় ইলিশ ধরা বন্ধ রাখলে বছরে ৫-৭ গুণ বেশি ইলিশ উৎপাদন সম্ভব হয়।

গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার ফলে: ইলিশের আকার বড় হয়েছে, উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে, দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।

উপকূলের লক্ষাধিক জেলে আরও বেশি আয় করতে পেরেছে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
বগুড়ায় যুবক খু'ন।

বগুড়ায় যুবক খু'ন।