ঢাকা | বঙ্গাব্দ

লামায় নিলামের পরও থামেনি বালু লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
লামায় নিলামের পরও থামেনি বালু লুট ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ১৫ অক্টোবর ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় বালুমহাল নিলামের পরও অবৈধভাবে বালু উত্তোলন থামেনি। বরং নিলাম কার্যক্রম শেষ হতেই নতুন করে অবৈধ বালু উত্তোলনের দুটি পয়েন্ট শনাক্ত করে জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২ লাখ ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় অর্ধ লাখ টাকা বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলী সরই খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু তোলা হচ্ছিল। এর আগে খালের তিনটি পয়েন্ট সরকারিভাবে নিলাম হলেও কিছু অসাধু চক্র নিলামের বাইরে থেকে বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছিল।

ইউএনও মঈন উদ্দিন বলেন, “সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: স

নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: স