ঢাকা | বঙ্গাব্দ

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির প্রতি নতজানু নীতি ও কূটনৈতিক নমনীয়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ভারতীয় বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রকল্পটি রাশিয়ার সহায়তায় বাস্তবায়ন হলেও ভারত কৌশলগত ও প্রযুক্তিগতভাবে সুবিধা এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে।

সেই সঙ্গে অভিযোগ উঠেছে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভারতের বিশেষ একটি সংস্থার কাছে তথ্য পাচারের। এই প্রকল্পে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র অনিশ্চয়তায় ফেলেছে ১২.৬৫ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ।
চুক্তিগুলোতে যদিও স্পষ্টভাবে উল্লেখ আছে যে, সব উপকরণ ও তথ্য শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হবে; কিন্তু বাস্তবে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় ভারতের পারমাণবিক দক্ষতা ও প্রযুক্তিগত প্রভাব বৃদ্ধি করছে। যৌথ গবেষণা, কর্মশালা, সিম্পোজিয়াম এবং বিশেষজ্ঞদের বিনিময় চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশি প্রকল্পের প্রযুক্তিগত সূক্ষ্মতা ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে অভ্যন্তরীণভাবে পরিচিত হচ্ছে।

চুক্তিগুলো ২০১৭ সালে স্বাক্ষরিত এবং প্রাথমিকভাবে ২০ বছরের জন্য কার্যকর। চুক্তি বাতিলের ক্ষেত্রে অন্তত ১২ মাসের লিখিত নোটিস প্রয়োজন। তবে গোপনীয়তা, তথ্য সুরক্ষা ও মেধাস্বত্ব-সংক্রান্ত শর্তাবলি চুক্তি শেষ হলেও কার্যকর থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবিতে আলোচনা সভা

বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবিতে আলোচনা সভা