ডেক্স নিউজ,
ভারতের আধ্যাত্মিক রাজধানীখ্যাত বারাণসী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি এলাকা। উনিশ শতকের শুরুতে প্রতিষ্ঠিত হিন্দু-মুসলিম সংস্কৃতির মিলনকেন্দ্র হিসেবে পরিচিত শহরটিকে ভারতের সবচেয়ে প্রাচীন বসতিস্থল মনে করা হয়।
এই শহরের একটি জনবহুল ছোট্ট গলিতে পুরো জীবনকাল কাটিয়েছেন ৫৫ বছর বয়সি মো. আহমদ আনসারি। গত দুই দশক ধরে সন্ধ্যাবেলায় মন্দিরের ঘণ্টাধ্বনি আর মসজিদের আজান শুনে শুনে তাঁতের শাড়ি বুননের কাজটি উপভোগ করে আসছিলেন তিনি।
গত এপ্রিলে ভারত থেকে চাল ও সুতাসহ নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি সীমিত করে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় ভারত ১৭ মে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ও প্রক্রিয়াজাত খাবার আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়। এর প্রভাব পড়ে বেনারসি শাড়ির বাজারে।
কোভিড-১৯ ও ভারত সরকারের নতুন নীতির পর সর্বশেষ সাম্প্রতিক বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্কের অবনতির ফলে প্রায় অর্ধেক বেনারসি শাড়ি ব্যবসায়ী অন্য কাজের খোঁজে বারাণসী শহর ছেড়েছেন।
ভারতের প্রায় ৩৫ লাখ লোক জীবিকা নির্বাহের জন্য বস্ত্রশিল্পের ওপর নির্ভরশীল, যা কৃষি খাতের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম কর্মক্ষেত্র। বেনারসি শাড়ির তাঁতি ও ব্যবসায়ীরা অপেক্ষায় আছেনÑনরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করবেন।
জুয়েল রানা