ঢাকা | বঙ্গাব্দ

ডোমার বিএডিসি খামারে আউশের বাম্পার ফলন।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ডোমার বিএডিসি খামারে আউশের বাম্পার ফলন। ছবির ক্যাপশন: ডোমার বিএডিসি খামারে আউশের বাম্পার ফলন।
ad728
ডোমার বিএডিসি খামারে আউশের বাম্পার ফলন। 

নাজমুল হুদা, স্টাফ রিপোর্টারঃ

ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন বিএডিসি খামারে ১৮৩ একর জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।

আলুর পাশাপাশি এ খামারে আউশ ধানের বীজ উৎপাদন করা হচ্ছে। এবারে ২৫০ মেট্রিক টন আউশ ধানের উৎপাদনের আশা করছেন।

বিএডিসি খামার সূত্রে জানা যায়, ভিত্তি বীজ আলু উৎপাদন বিএডিসি খামারটি মোট ৬৫০ একর জমির উপর অবস্থিত। প্রতি বছর আলু উৎপাদনের পর পতিত জমিতে আউশ ধানের বীজ উৎপাদনের লক্ষে ব্রি-৯৮ জাতের আঊশ ধানের চাষাবাদ করা হয়। 

আউশ ধান বপনের ৮০ দিনের মধ্যে ফসল উৎপাদন হয়। খরা সহিষ্ণু হওয়ায় বৃষ্টির পানি ছাড়া সেচ পানি খুব একটা প্রয়োজন হয় না। 

তাছাড়া আগাছাও কম, আবার কোন কোন জাতের ধান নিজেই আগাছা দমন করতে পারে। আউশ ধান বীজ আবাদ শুরু হওয়ায় বছরে এখন ৩টি ফসল উৎপাদিত হচ্ছে।

এ বিষয়ে ডোমার ভিত্তি আলু বীজ উৎপাদন বিএডিসি খামারের উপ-পরিচালক মোঃ আবু তালেব মিঞা বলেন, আউশ ধান আবাদের পর জমিতে আলু আবাদ করলে ব‍্যাকটেরিয়া জাতীয় রোগ বালাই কমবে। আশা করছি এবারে ১৮৩ একর জমিতে প্রায় ২৫০ মেট্রিক টন আউশ ধান বীজ উৎপাদন হবে। 

শতভাগ যান্ত্রিককরনের মাধ্যমে বতর্মানে কম্পাইন হারভেষ্টার মেশিন দিয়ে ধান বীজ ফসল সংগ্রহ করে দানা শস্য গ্রেডিং মেশিন দ্বারা ধান বীজ গ্রেডিং করে ধান বীজ সংরক্ষণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার স

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার স