ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে ট্রেনে কা'টা পড়ে যুবকের মৃ'ত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 5, 2025 ইং
বেনাপোলে ট্রেনে কা'টা পড়ে যুবকের মৃ'ত্যু ছবির ক্যাপশন: বেনাপোলে ট্রেনে কা'টা পড়ে যুবকের মৃ'ত্যু
ad728
মনিরুল আলম মনির, বেনাপোল প্রতিনিধিঃ 
যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে কাটা পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২:৩০ মি. দিকে নাভারন রেল স্টেশনে। এসময় তার লাশ দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করে। 
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে পাশে বসে ছিল মানসিক ভারসাম্যহীণ বাবু। পরে ট্রেনটি নাভারন স্টেশনে পৌঁছালে প্লটফর্মের সাথে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে কেটে ক্ষতবিক্ষত হয়ে মারা যায়।
শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক হোসেন জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে শার্শার নাভারন নাভারন রেল স্টেশনে এক যুবক কাটা পড়ে। 
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : মনিরুল আলম মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ বছরের আইনি লড়াইয়ের অবসান: মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন

পাঁচ বছরের আইনি লড়াইয়ের অবসান: মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন