ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১১ সেনাসহ নিহত ৩০

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১১ সেনাসহ নিহত ৩০ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

 অনলাইন ডেস্ক,,

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১১ সেনাসহ নিহত ৩০
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার একটি পাহাড়ি জেলায় গোয়েন্দা অভিযানে দুই কর্মকর্তাসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে ১৯ জন সন্ত্রাসীও নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনী বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।  

সামরিক বাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) বলেছে, “নিরাপত্তা বাহিনী ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ নামক সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ওরাকজাই জেলায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়, আমাদের নিজস্ব বাহিনীর কার্যকর প্রতিরোধের ফলে ১৯ জন ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজকে জাহান্নামে পাঠানো হয়েছে।” ফিতনা আল খাওয়ারিজ হলো নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান, পাকিস্তান (টিটিপি) এবং এর মিত্রদের জন্য রাষ্ট্রের দেওয়া নাম।

এই অভিযানটি তীব্র বন্দুকযুদ্ধের জন্ম দেয়। বিবৃতিতে বলা হয়, ‌‌‌‘তীব্র গুলি বিনিময়ের সময়, লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক (বয়স: ৩৯ বছর, রাওয়ালপিন্ডি জেলার বাসিন্দা), যিনি সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি এবং তার সেকেন্ড ইন কমান্ড মেজর তাইয়াব রাহাতের (বয়স: ৩৩ বছর, রাওয়ালপিন্ডি জেলার বাসিন্দা) সঙ্গে বীরত্বের সাথে লড়াই করার পর সর্বোচ্চ আত্মত্যাগ করেন এবং তার ৯ জন সেনার সাথে শাহাদাত বরণ করেন।’

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
কানাডায় প্রথমবারের মতো ঐতিহাসিক বিশ্বমানের দাবা টুর্নামেন্ট

কানাডায় প্রথমবারের মতো ঐতিহাসিক বিশ্বমানের দাবা টুর্নামেন্ট