ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় মানাপের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
নওগাঁয় মানাপের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার বিতরণ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শতাধিক বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মানবতাবাদী চন্দন কুমার দেব, কবি ও সাহিত্যিক মো. মনোয়ার হোসেন লিটন, সমাজসেবক লিটন কুমার দাস, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, উপদেষ্টা মানাপ জেলা শাখা এবং উদীচী শিল্পী গোষ্ঠী নওগাঁ জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন মানাপ নওগাঁর সহসভাপতি রাবেয়া খাতুন বেলি ও এস এম আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক সাংবাদিক অন্তর আহমেদ, সাংবাদিক মো. সজিব হোসেন, সদস্য পারভেজ হাসান ফয়সাল, মিনা সরকার, আফিয়া সুলতানা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি উত্তম সরকার বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে মানবতার সেবায় কাজ করছে এবং আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনাপোলে জামায়েত ইসলা‌মীর গনসমাবেশ অনুষ্ঠিত।

বেনাপোলে জামায়েত ইসলা‌মীর গনসমাবেশ অনুষ্ঠিত।