ঢাকা | বঙ্গাব্দ

একই চিত্রনাট্যে ক্ষমতাচ্যুত তিন দেশের সরকারপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
একই চিত্রনাট্যে ক্ষমতাচ্যুত তিন দেশের সরকারপ্রধান ছবির ক্যাপশন: রাজাপাকসে, হাসিনা ও কেপি শর্মা
ad728
স্বৈরশাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর জনগণের কণ্ঠরোধ করে কোনো একটি দেশের সরকারপ্রধান যে ক্ষমতায় টিকে থাকতে পারেন না তা আবারও প্রমাণিত হলো। সর্বশেষ, নেপালের কেপি শর্মা ওলি সরকারের পতনের মাধ্যমে এঘটনা প্রত্যক্ষ করলো বিশ্ববাসী। তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে গত ৯ আগস্ট নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার সরকারের মন্ত্রীবর্গ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। 

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের। তারও আগে ২০২২ সালের জুলাই মাসে ছাত্র-জনতার বিক্ষোভের জেরে বিদায় নিতে বাধ্য হয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। 

গণবিক্ষোভের জেরে পদত্যাগ এবং পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে অন্যদেশে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত ওই তিন নেতা। তাদের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়ন, হত্যা-মামলা, জনগণের অধিকার খর্ব, স্বৈরশাসন, মতপ্রকাশের স্বাধীনতা হরণসহ নানা অভিযোগ রয়েছে। বিক্ষোভের মুখে পদত্যাগকারী নেপালের প্রধানমন্ত্রী কে পে শর্মা ওলির অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার ও শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ভারত সরকারও তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে তিন দেশে একই চিত্রনাট্যের প্রতিফলন ঘটে। ২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী   মাহিন্দা রাজাপাকসের বাসভবনে বিক্ষোভকারী ছাত্র-জনতার ভাঙচুর আর তাণ্ডবলীলা চালানোর ভিডিও ছড়িয়ে পড়েছিল। এই ঘটনার মাত্র দু বছরের মাথায় বাংলাদেশেও ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ছেড়ে চলে যাওয়ার পর তাঁর বাসভবনে ঢুকে বিক্ষোভকারী ছাত্র-জনতা তাণ্ডব চালায়।  এবার নেপালেও গতকাল (৯ সেপ্টেম্বর) একই ধরণের দৃশ্য মঞ্চায়িত করে দেশটির তরুণ-যুবরা। 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত বেঈমান বিশ্বাসঘাতক মোনাফেক: নরসিংদীতে খায়রল কবির খোক

জামায়াত বেঈমান বিশ্বাসঘাতক মোনাফেক: নরসিংদীতে খায়রল কবির খোক