ঢাকা | বঙ্গাব্দ

শৈলকুপায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
শৈলকুপায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু। ছবির ক্যাপশন: শৈলকুপায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু।
ad728
মোঃ আমোদ আলী, শৈলকুপা, ঝিনাইদহঃ 
‎মাত্র দুই বছরের সোয়াদ, বাবা-মায়ের নয়নের মণি। 
‎মায়ের চোখের সামনেই বাড়ির উঠোনে খেলা করছিল। মাঝে মাঝে মিষ্টি হাসিতে ভরে উঠছিল চারপাশ। তাকে বাড়িতে রেখে মা গেলেন গোসল করতে, ভেবে নিলেন সোয়াদ তো ঠিকই খেলছে। কিন্তু সেই অল্প সময়েই নিঃশব্দে ঘটে গেল এক ট্র্যাজেডি। খেলতে খেলতে সোয়াদ চলে গেল বাড়ির পাশে ক্যানেলের ধারে। পানির গভীরতা ছিল সামান্য, কিন্তু ভাগ্যের গভীরতা কে বুঝবে। ছোট্ট শরীরটা আর ভেসে উঠল না।
‎গোসল শেষে মা ডেকে ওঠেন, কই রে সোয়াদ, প্রথমে স্নেহভরা কণ্ঠে, তারপর আতঙ্কে, শেষে বুকফাটা আর্তনাদে, আমার সোয়াদ কোথায়?
‎দৌড়ে ক্যানেল ধারে গিয়ে দেখতে পেলেন জলের উপর নিথর দেহটা ভেসে আছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তৃব্যরত চিকিৎসক জানালেন সোয়াদ আর দুনিয়াতে নেই। মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি শৈলকুপার চরবাখরবাহ গ্রামে। শিশুটি ওই গ্রামের সবুজ হোসেনের ছেলে। 
‎এঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ

মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ