প্রিন্ট এর তারিখঃ Apr 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
সুন্দরে ভরা আলোকিত আমাদের মসদই

সুন্দরে ভরা আলোকিত আমাদের মসদই
মোঃ সবুজ খান:
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধু ও মসদইবাসি আল্লাহর দরবারে লাখোবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তায়ালা এমন একটি ঐতিহ্যবাহী গ্রামে জন্মগ্রহণ হয়েছে আমার।যেখানে রয়েছে একসাথে পবিত্র স্থান গুলো মসজিদ ঈদগাহের মাঠ,কবরস্থান, মাদ্রাসা, ঐতিহ্যবাহী হুজুরা শরিফ। আমি প্রথমে স্মরণ করি আমার গর্ভধারিনী আমার মাকে ও পিতা মৃত রিয়াজ উদ্দিন খানকে,ও আমার বড় ভাই মরহুম আবুল হোসেন খানকে। আমি আরো শ্রদ্ধারসাথে স্বরণ করছি মসদই পূর্ব মানুষদের ঐ সকল ব্যক্তিদের যাদের সফলতা বহু দুর পযর্ন্ত ছরিয়ে রয়েছে মসদই গ্রামের নামের সাথে । আমি সন্মানের সহিত স্বরণ করছি প্রয়াত স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম খান স্যারের কথা। স্বরণ করছি আমার আপনার সকলের শিক্ষায় হাতে খড়ি দেয়া স্যার প্রয়াত সোহরাব উদ্দিন খান সাহেবের কথা। প্রয়াত আব্দুস ছালাম স্যারকে যাহার অবদান সম্পূর্ণ গ্রামকে স্বরণ করিয়ে দেয়। স্বরণ করছি মৃত লালমোহন স্যার ও বাবু সন্তোষ কুমার স্যারকে। আমি স্মরণ ও সম্মান করছি আমার শিক্ষক কাজী ইউসুফ স্যার আপনাকে, আমি স্বরণ করছি একজন শিক্ষানুরাগী একজন মহান মানুষকে তিনি প্রয়াত নাম অজানা অনেক মৃত ব্যক্তিদের ।এ গ্রামে অনেক গুণী জন ছিলেন,আমার জানা মতে প্রয়াত চান খান সাহেব,বদিয়ার রহমান খান সাহেব, আ: ওয়াহাব খান মুন্সী সাহেব, সারেং মাজম আলী খান সাহেব, শামছুদ্দোহা খান সাহেব, বায়েজিদ আলী খান সাহেব, নবছের আলী খান সাহেব, সারেং দানেজ আলী খান সাহেব, আব্দুল বাছেত খান সাহেব নিশার খান সাহেব ঠান্ডু কাজী, দুলাল সারেং সাহেব সহ প্রমুখ। যাহাদের সুশাসনের বদৌলতে মসদই গ্রামটি এতো ঐতিহ্যের দাবিদার। আমি তাঁদের আত্নার শান্তি কামনা করছি। এই গ্রামে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে যাদের মধ্যে আমিনুর রহমান লস্কর সাহেব । মিজানুর রহমান খান। মো: সাফিউল হুদা খান সাহেব, জনাব আবু জাফর খান সাহেব। প্রয়াত ন্যাশনাল ব্যাংকের এম ডি শামছুল হুদা খান সাহেব। প্রয়াত মেজর মুরাদ আলী খান সাহেব। সাবেক বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা সচিব জনাব মো: সোলেমান খান সাহেব। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মো: দেলোয়ার হোসেন খান সাহেব। জনাব মো: নুরুল ইসলাম খান সাহেব ডিপুটি কন্ট্রোলার রাজশাহী শিক্ষা বোর্ড। প্রয়াত বিশিষ্ট নাট্য শিল্পী ও নাট্যকার খালেদ খান যুবরাজ, । বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সন্মানিত সদস্য জনাব মনিরুল ইসলাম কবির। যার সাংস্কৃতিক মনোভাব এবং ধর্মীয় অনুপেরনায় দেশ বরেণ্য মাওলানাদের সমান্বে ধর্মীয় অনুষ্ঠান মসদই ক্রিকেট নিয়ে ইতিমধ্যেই তার নাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ইতোমধ্যে গ্রামটির পরিচিতি উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে। জনাব মোবারক উল্লা খান (টয়) মসদই জনকল্যাণ সংঘের সাবেক সভাপতি এবং বর্তমান মসদই জনকল্যাণ সংঘের সভাপতি জাহিদ খানের এবং তার একদল স্বেচ্ছাসেবক তরুণদের নিয়ে গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। ইউপি সদস্য জনাব টিপু সুলতান খান সাহেব তার অক্লান্তিক পরিশ্রমে গ্রামের বিভিন্ন উন্নয়ন সহ দুস্ত অসহায় মানুষ গুলো সরকারের দেয়া সকল অনুদান সুষ্ঠুভাবে পাচ্ছেন। সাবেক ইউপি সদস্য জনাব কহিনুর ইসলাম খান সাহেব গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সবসময় সক্রিয় ছিলেন, আছেন। ডজন খানেক প্রবাসী যাহার আমেরিকা সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে চাকরি ও ব্যবসায় করে গ্রাম ও দেশে গৌরব বৃদ্ধি করছেন। সরকারি বিভিন্ন পদে গ্রামের কয়েক শত লোকজন চাকরি করছেন। প্রয়াত আবুল কাশেম মল্লিক ও প্রয়াত জনাব মোশাররফ মল্লিক সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় জনাব ছবুর লস্কর সাহেব বাড়ি এই গ্রামেই। শিল্পপতি জনাব নাছিমুল ইসলাম খান সাহেব এ গ্রামের ছেলে। সময় সল্পতার কারনে আরও অনেক গুণী জনের পরিচয় নাম দিতে পারলাম না বলে দুঃখিত। আমার অনিচ্ছাকৃত ভূলের ক্ষমা চাচ্ছি।
© সর্ব স্বত্ব সংরক্ষিত : ESOMOY