
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিলের শিক্ষা কমিটির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আইনজীবী এবং কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন,“বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী ছিলেন। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি ছিলেন মাদার অব ডেমোক্রেসি ও আপসহীন নেতৃত্বের প্রতীক।”‘জনগণের প্রতি নিবেদিতপ্রাণ নেত্রী ছিলেন খালেদা জিয়া’সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ব্যারিস্টার মামুন আরও বলেন,“বেগম জিয়া যেমন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সর্বান্তকরণে অনুগত ছিলেন, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সর্বদা সিনিয়র নেতাদের মতামতকে সম্মান করতেন।
তিনি ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম স্থপতি।”তিনি বলেন,“খালেদা জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন। তাঁর মতো অভিজ্ঞ, জনপ্রিয় ও দূরদর্শী নেত্রী আজীবন মানুষের অধিকার এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছেন। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।”দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিদোয়া মাহফিলে অংশ নিতে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবাই হাত তুলে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির খান এবং সঞ্চালনা করেন এমরান হোসেন মাস্টার।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনউপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়াউপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুলবুড়িচং উপজেলার বিএনপি নেতা খোরশেদ আলম লাভলুএডভোকেট এম. এইচ. ফারুকব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া দিদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতদোয়া মাহফিল শেষে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।