প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
গলাচিপার জনপ্রিয় মুখ মোঃ জহিরুল ইসলাম হাওলাদার।

মোঃ নাসির উদ্দিন বিষেশ প্রতিনিধি পটুয়াখালী:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ২নং ওয়ার্ডের সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম হাওলাদার গরীব ও মেহনতি মানুষের আস্থাভাজন হিসেবে জায়গা করে নিয়েছেন স্থানীয়দের হৃদয়ে।
ছোটগাবুয়া গ্রামের মোঃ আঃ বারেক হাওলাদারের ছোট ছেলে জহিরুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে–দুঃখে পাশে রয়েছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং নিজের উদ্যোগে রাস্তা-ঘাট সংস্কার, মসজিদ-মন্দির উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী বিষয়ে জহিরুল ইসলাম হাওলাদার বলেন,
> “আমি জানি না জনগণের ভালোবাসার যোগ্য হতে পেরেছি কিনা, তবে আমি আমার জনগণের ভালোবাসায় অভিভূত। জীবিত থাকা পর্যন্ত আমি জনগণের সেবা থেকে কখনও পিছিয়ে যাব না। অতীতে দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, এবারও আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় বিজয়ী হব বলে বিশ্বাস করি।”
তিনি বর্তমানে ছোটগাবুয়া গ্রামের দুটি মসজিদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ আবু হানিফ আকন বলেন,
> “আমাদের এলাকার মানুষের জন্য যা করেছেন জহির ভাই, তা ভোলার নয়। তিনি একজন সত্যিকারের ভালো মানুষ।”
আরেক বাসিন্দা শাহিনুর বেগম বলেন,
> “জহিরুল ইসলাম হাওলাদার ভাই সবসময় আমাদের পাশে আছেন এবং থাকবেন। তিনি শিক্ষা, চিকিৎসা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামীতেও এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY