সিলেট এলজিইডি সমাচার পর্ব-১
বিশেষ প্রতিনিধি:
এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন। অনিয়োম ও দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। তার অনিয়ম ও দুর্নীতির বিষয় সিলেট,খুলনা, ফরিদপুর ও সাতক্ষীরায় অনুসন্ধান করছে আমাদের অনুসন্ধানী সাংবাদিকদের একটি দল। তাদের পাঠানো তথ্যের উপর ভিত্তি করে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করা হল।
ফেসিস্ট আওয়ামী লীগের দোসোর কে এম ফারুক হোসেন। এলজিইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সক্রিয় সদস্য ছিলেন ফারুক হোসেন। আওয়ামী শাসনামলে এলজিইডিতে তার প্রভাব ছিল ব্যপক। সেই সুবাদে সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী যখন যেখানে যে পদে ছিলেন সেখানেই ছিলেন ক্ষমতা ধর। ফরিদপুরের আওয়ামী সন্ত্রাসী রুবেল- বরকতের সাথে ছিল তার গভীর সম্পর্ক। শেখ হাসিনার বিয়াই প্রভাবশালী মন্ত্রী মোশাররফ হোসেন ছিলেন এলজিআরডি মন্ত্রী। রুবেল - বরকত ছিল মন্ত্রী মোশাররফ হোসেনর দুই সিপাহ সালার। ওই সময় সকলে জানত রুবেল- বরকত মোশারফের দুই লড়াকু। তাদের সাথে সম্পর্কের কারনে নিয়োম নীতির তোয়াক্কা না করে নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি পাওয়ার দু' মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ জেলা ফরিদপুরের নির্বাহী প্রকৌশলীর পোস্টিং বাগিয়েনেন। এলজিআরডি মন্ত্রীর নিজের জেলা আবার তিনি প্রধান মন্ত্রীর মেয়ে পুতুলের শ্বশুর সুতরাং ওই জেলার ভার বহন করা সহজ নয়। সূত্র জানায় ফারুক হোসেন ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় রুবেল - বরকতের সহায়তায় এক রাস্তার জন্য একাধিক প্রকল্প থেকে বরাদ্দ নিয়ে একটি টেন্ডারে কাজ করিয়ে সব টাকা উঠিয়ে রুবেল - বরকত ও ফারুক হোসেন ভাগাভাগি করে নিতেন। অনুসন্ধানে জানা গেছে এমন রাস্তা আছে যেটি উন্নয়নের জন্য একই সাথে চারটি প্রকল্প থেকে বরাদ্দ দিয়েছেন। এক্ষেত্রে একই রাস্তা অথচ নাম একটু পরিবর্তন করে ভিন্ন ভিন্ন আইডি তৈরি করে একই সাথে সব গুলো প্রকল্প থেকে বরাদ্দ নিয়ে একটির জন্য টেন্ডার আহ্বান করে কাজ সম্পন্ন করে অন্য সব প্রকল্প থেকে বিল উঠিয়ে ভাগাভাগি করেছেন। এমনো দেখা গেছে ভাল রাস্তা অথচ মন্ত্রীর প্রভাব খাটিয়ে মেন্টেনেন্স থেকে মোটা অংকের বরাদ্দ করিয়েছেন এবং ভুয়া টেন্ডার দেখিয়ে আবার কাজ সম্পন্ন দেখিয়ে বিল উঠিয়েছেন। শুধু তাই নয় অনেক রাস্তার কাজ না করে ভুয়া টেন্ডার দেখিয়ে কাজ সম্পাদন দেখিয়ে বিল উঠিয়ে ভাগাভাগি করেছেন। এলজিইডিতে ই-টেন্ডারের নামে লটারি করে কাজ ভাগাভাগি করে। ফারুক হোসেন মোটা অংকের ঘুষ নিয়ে লটারির নামে কাজ পাইয়ে দিতেন।