বিশেষ প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি'র প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন জাবেদ করিম। নানান বাঁধা বিঘ্ন পেরিয়ে আজ ০৩ নভেম্বর অপরাহ্নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অধিদপ্তর এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন জাবেদ করিম । সদ্য সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হলেন তিনি।মোঃ আনোয়ার হোসেনের কার্যকাল শেষ হয় গত ২৬ অক্টোবর। জাবেদ করিম মোঃ আনোয়ার হোসেনকে ভাব গাম্ভীর্য পরিবেশে বিদায় দিলেও মন্ত্রণালয়ের আদেশ না ওহয়ায় গত দশ দিন এলজিইডি অভিভাবক শূন্য ছিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাবেদ করিমকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দিলেন এলজিআরডি মন্ত্রনালয়।
সদ্যসাবেক প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন পি আর এল যাওয়ায় সিনিয়রিটির ক্রম বজায় রেখে আজ নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেলেন জাবেদ করিম। এলজিআরডি মন্ত্রনালয় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমকে প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।
জাবেদ করিম একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। প্রকৌশল পরিবারের সন্তান। জাবেদ করিম প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এলজিইডিতে । এলজিইডির পদস্ত একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, জাবেদ করিম একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। কর্মজীবনে তিনি নির্বাহী প্রকৌশলী,প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবখানে রেখেছেন দক্ষতার স্বাক্ষর।বিশ্ব ব্যাংকের সাথে তার যোগাযোগ খুব ভাল। যেহেতু এলজিইডি উন্নয়ন কর্মকাণ্ডের বড় একটি অংশ সম্পন্ন হয় বৈদেশিক অর্থায়নে আর বিশ্ব ব্যাংক হাতে থাকলেতো কথাই নেই। অনেক কর্মকর্তা সরকারের কাছে দাবি জানান অল্প সময়ের জন্য নয় বরং জাবেদ করিমের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেই এক্সটেনশন হলে এলজিইডির উপকার হবে। জাবেদ করিম বিতাড়িত ফেসিস্ট আওয়ামী শাসনামলে খুব নিগৃহীত ছিলেন,ওই সময় তিনি প্রায় দুই বছর সাসমেন্টে ছিলেন।