প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
দুই জাতীয় বেইমান ও ষড়যন্ত্রকারী একত্রে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেঃ গোলজার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
১৯৯১ সালে বিএনপির যে নির্বাচন হয়েছিল বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিল এই যুব সমাজ এই ছাত্র সমাজ। তাই যুবদলের জম্মদিনে যুবদল ও ছাত্রদল মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। তাই যুবদলকে দায়িত্ব নিতে হবে। গত যে নির্বাচন হয়েছে ষড়যন্ত্রের নির্বাচন হয়েছে। আওয়ামীলীগের ১৫ বছরে যে নিবার্চনে হয়েছে সেই নির্বাচনে যারা সহযোগিতা করেছিল ১৯৯১ সালের পর আওয়ামীলীগের সাথে আমাদের ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে। আবার বিএনপির সাথে কাঁধমিলে মুনাফিকি করে বার বার ষড়যন্ত্র করে বিএনপিকে নিয়ে কলঙ্কিত করেছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের আবার পরাজিত করতে চায়। ১৯৮৬ সালে নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির বলেছিল এরশাদ সরকারের অধিনে যারা নির্বাচনে যাবে তারা মুনাফিক। কিন্ত পরেদিন সকালে উঠে দেখা গেল বাংলাদেশের সাথে বেইমানি ও মুনাফিকি করে তারা নির্বাচনে গিয়েছিল। আবার একটি দল এই শেখ হাসিনা একদিনে লালদীঘি ময়দানে বক্তব্যে বলেছিলেন এরশাদ সরকারের অধিনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। এই দুই জাতীয় বেইমান ও ষড়যন্ত্রকারী এক সঙ্গে হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সজাগ থাকতে হবে। বিএনপি যদি একত্রি ভাবে নির্বাচন করে জয়পুরহাট-১ ও ২ আসনে তারা কোনদিন রাজনীতে আসতে পাবেনা। যুবদলের প্রতিষ্ঠা বার্ষির্কীর থেকে যুব সমাজকে জাগ্রত হতে হবে। আমাদের আজকের যে র্যালি এই র্যালি ও যুব সমাজকে সামনে রেখে আমাদের আগামীতে নির্বাচনে ধানের র্শীষ মার্কা নির্বাচনের জন্য প্রস্তত হতে হবে।একজন সচিব গত দুই দিন আগে আমাকে ডেকে বলেছে,বাংলাদেশে যদি বিএনপি হারে তাহলে বাংলাদেশ হেরে যাবে। একজন সচিব যদি এমন কথা বলতে পারে। তাহলে আপনাদের জানতে হবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির নির্বাচনকে বিভিন্ন ভাবে প্রতিহত করতে ষড়যন্ত্র করেছে।
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে পাঁচমাথায় জেলা যুবদলের সাবেক সদস্য নয়ন প্রধানের সঞ্চালনায় ও জেলা যুবদলের সাবেক যুগ্ন্ আহবায়ক আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক মো: গোলজার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের মন্ডল। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,যুবদল নেতা ইকবাল হোসেন,হাফিজুর রহমান রিপন আকন্দ, মামুন হোসেন, মিজান, রহিদুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির,সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি। এসময় সেখানে জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ,পৌর বিএনপির সাবেক যুগ্ন্ সম্পাদক আহসান হাবিব,বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাশেদুল,আটাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্না আহবায়ক মঞ্জুর রাকিব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হোসেন,ছাত্র দল নেতা এসএম তাহেরসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোস্তাকিন হোসেন
পাঁচবিবি,জয়পুরহাট।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY